
জাগো সোনারগাঁও ২৪
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের জনগন, সোনারগাঁও পৌরসভার সকল স্তরের ও সোনারগাঁবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদিকুর রহমান সেন্টু।
বাংলা নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা বর্ষ ১৪৩২ শেষ হবে আজ, চৈত্র সংক্রান্তীর মধ্য দিয়ে। ১৪৩৩ বাংলা বর্ষকে স্বাগত জানাচ্ছি, নববর্ষ বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব। এই ঐতিহ্য আমাদের সংস্কৃতি, ইতিহাস ও চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত। যুগ যুগ ধরে বাঙালি জাতি এই উৎসবকে আনন্দ–উৎসবের মধ্য দিয়ে পালন করে আসছে।
তিনি আরও বলেন, নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরাতন বছরের সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সাদিকুর রহমান সেন্টু আরও বলেন, আমি সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণের সেবা করতে চাই, আপনারা আমাকে সুযোগ দিলে ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। তাই দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণসহ দেশের সকল মানুষকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সকলের সুসাস্থ্য কামনা করি।