1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ের জয়রামপুর গ্রামে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪.কম

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে ফয়সাল (৩৫) নামে এক মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়।
নিহত ফয়সাল জয়রামপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
ফয়সালের ছোট ভাই ফাহিম জানায় তার মা মারা যাওয়ার পর থেকে তার অসুস্থ বাবাকে নিয়ে সাভারে বসবাস করে সে। নিহত ফয়সাল বহু দিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

তার আচরণে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা তাকে ছেড়ে চলে যান। আমার বাবা ঢাকায় আমার সঙ্গে বসবাস করতেন। ফয়সাল স্ত্রীও দুই সন্তান নিয়ে আলাদা হয়ে যান।
জানা গেছে, গত শুক্রবার ফয়সাল তার দুই সন্তানকে বড় স্ত্রীর কাছে রেখে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি।

নিহত ফয়সালের চাচাতো ভাই মহিউদ্দিন জানায়, পারিবারিক কলহের জের ধরেই গলায় ফাস দিতে পারে ফয়সাল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আশে পাশের ভাড়াটিয়া বলছে ছোট বউকে ভিডিও কলে রেখেই গলায় ফাস দেয় ফয়সাল।
এদিকে রোববার থেকে তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে ভাড়াটিয়ারা অন্যত্র চলে যান।

পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফয়সালের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ ধারণা করছে, কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন। দীর্ঘ সময় লাশ ঘরের ভেতরে থাকায় তা পচে অর্ধগলিত হয়ে যায়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর