1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারীদের নিয়ে উঠান বৈঠক

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম
রাষ্ট্র কাঠামো মেরামত ও দেশ গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘আগামীর অগ্রনায়ক’ শীর্ষক বুকলেট বিতরণ ও নারীদের নিয়ে উঠান বৈঠক হয়েছে।
শনিবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

মরিয়ম জাহান রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন তাজ মহল, রানু বেগম, রুনা আক্তার, সাগরিকা আক্তার, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার সানোয়ার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য মহসিন সরকার, বিএনপি নেতা নওয়াব সরকার, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুল সরকার, আবুল কালাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হান্নান মিয়া ও জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব ও মাহমুব হোসেন লিমান প্রমুখ। আলোচনা শেষে ৩১ দফায় আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর