1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাউসারের মৃত্যুতে শোক জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী ফারুক আহাম্মেদ

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৫১ বার পঠিত

জাগো সোনারগাঁও ২৪.কম

বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের চান্দেরকীর্তি গ্রামের বাসিন্দা ও সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক সফল কমিশনার মনিরুজ্জামান মধু কমিশনারের জামাতা সাবেক খাসেরচর গ্রামের আহম্মদ মেম্বারের বড় ছেলে হাবিবুর রহমান কাউসার (৪৭) স্টোক করে আজ সকাল ৮ টায় ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার অকাল মৃত্যুতে ভট্টপুর, বানীনাথপুর, ষোলপাড়া, চান্দেরকীর্তি,জয়রামপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহাম্মেদ।

তিনি এক শোক বার্তায় জানায়, কাউসার ছিলেন সদা হাস্যউজ্জল ও সদালাপী মানুষ,এলাকার সব মানুষের সাথে তার ভালো সম্পর্ক ছিল, আমি তার অকাল মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি, পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি,আল্লাহ যেন তাদের এই শোক সইবার ক্ষমতা দান করুেন।

হাবিবুর রহমান কাউসারের মৃত্যুতে শোক জানিয়েছেন বৈদ্যের বাজার নেকবর আলী মুন্সী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচ এর শিক্ষার্থী সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা।
হাবিবুর রহমান কাউসার দুই ছেলে, স্ত্রী, মা, এক বোন ও এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার জানাযার নামাজ বাদ আছর বৈদ্যোর বাজর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া হাবিবপুর গোরস্তানে তাকে সমাহিত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর