
জাগো সোনারগাঁও ২৪.কম
ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই, ঢাকা এর সভাপতিত্বে,জনাব মোঃ জসিম উদ্দিন মোল্লার সঞ্চালনায়, ঢাকা জেলায়, ধামরাই উপজেলার মোট ১৬ টি ইউনিয়ন পরিষদে কর্মরত সকল ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য়-পর্যায় প্রকল্পের মাট পর্যায়ের সকল চলমান কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সম্পর্কিত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য়-পর্যায় প্রকল্পের ঢাকা জেলার, ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ আল ফারুক গাজী। প্রধান অতিথি মহোদয় সভায় অংশগ্রহণ কারীদের সঙ্গে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের বিগত পাঁচ মাসের চলমান কার্যক্রমের অগ্রগতি,প্রকল্প কর্তৃক মাসভিত্তিক গ্রাম আদালতে মামলার টার্গেট ও অর্জন বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ গ্রাম আদালতে পেশকার হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও গ্রাম আদালতের পেশকার হিসেবে সকলকে স্ব- স্ব দায়িত্ব পালনে আরোও বেশী গতিশীল ও সক্রিয় ভূমিকা পালন এবং গ্রাম আদালতে মামলার সংখ্যা বৃদ্ধির জন্য উদ্ভুদ্ধ করেন। উক্ত সভায় সভাপতি জনাব মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় গ্রাম আদালত সম্পর্কে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি গ্রাম আদালতে অনিস্পন্ন মামলার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সার্টিফিকেট মামলা দায়ের করার পরামর্শ প্রদান করেন। অতঃপর দিনের কর্মসূচি অনুযায়ী সভায় উপস্থিত সকল অংশ গ্রহণ কারীদের দলীয় কাজ, উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং গ্রাম আদালত সম্পর্কে প্রশিক্ষনত্তোর মূল্যায়ণ পরীক্ষা গ্রহন পূর্বক সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলা ভিশন এর সিনিয়র সাংবাদিক সহ অত্র উপজেলায় কর্মরত, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য়-পর্যায় প্রকল্পের, উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ জসিম উদ্দিন মোল্লা ও মিজানুর রহমান প্রমুখ।