1. admin@jagosonargaon24.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামে জলাবদ্ধতা, জনগণের ক্ষোভ ধামরাইয়ে গ্রাম আদালত প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে আসবাবপত্র বিতরণ সোনারগাঁওয়ে মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরিতে নাটিকা অনুষ্ঠিত মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে অযত্ন অবহেলায় পড়ে আছে শিশু পার্ক সোনারগাঁওয়ে প্রায় কোটি টাকার মোবাইল চুরি গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে আওয়ামীলীগের লকডাউনের বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

জাগো সোনারগাঁও ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

জাগো সোনারগাঁও২৪.কম
আওয়ামীলীগের ডাকা তথাকথিত লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁ উপজেলা নেতাকর্মীরা। এসময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
১২ নভেম্বর বৃহস্পতিবার ভোর হতে সোনারগাঁ উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা সোনারগাঁয়ের কাঁচপুর মহাসড়কে অবস্থান গ্রহণ করেন। পরে তারা কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা “আওয়ামীলীগের সন্ত্রাসী, হুসিয়ার সাবধান, ছাত্রলীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” বলে স্লোগান দেয়। এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, ছাত্র-জনতার হত্যাকারী খুনি হাসিনার নিষিদ্ধ আওয়ামীলীগ তথাকথিত লকডাউনের মাধ্যমে দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তা রুখে দিতে জামায়াতে-শিবিরের নেতাকর্মীরা রাজপথে থাকবে। কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নেয়া হবে না এবং ভবিষ্যতে যাতে আর কোন সৈরাচার না আসতে পারে সে জন্য পি আর পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলার কর্মপরিষদ সদস্য মাওলানা এনায়েত হোসেন, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নাইম ইসলাম, কাঁচপুর উত্তর জামায়াত সেক্রেটারি নাজিম উদ্দীন, কাঁচপুর জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি রাজিবুল হাসানসহ অসংখ্য জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর